ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

আবারও বিয়ে করছেন নির্মাতা অমিতাভ রেজা

জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তার নতুন জীবনসঙ্গী চিত্রনাট্যকার ও পরিচালক মুশফিকা মাসুদ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় শুক্রবার তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও বার্তা পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন নির্মাতা।


স্থানীয় সময় শুক্রবার অমিতাভ রেজা তার ফেসবুক প্রোফাইলে মুশফিকা মাসুদের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করেন। ছবিগুলোতে তাদের কুইন্স সিটি ক্লার্ক অফিসে দেখা যাচ্ছে, এতে বোঝা যায়, সেখানেই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে অমিতাভ রেজা লেখেন, ইয়েস, ইটস নাও অফিশিয়াল, আলো এবং ছায়ার সঙ্গে জীবন যাপনের প্রতিশ্রুতি... চলো শুরু করি প্রিয় মুশফিকা মাসুদ। 

জানা যায়, গত মাসেই দুজনের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন অমিতাভ রেজা, যা তাদের প্রেম জল্পনাকে উসকে দিয়েছিল। অমিতাভ রেজার এটি তৃতীয় বিয়ে। এর আগে তিনি অভিনয়শিল্পী নওরীন হাসান খান জেনী ও মিম রশিদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সময়ের সঙ্গে তাদের সেই দাম্পত্যজীবনের ইতি ঘটে। বর্তমানে অমিতাভ রেজা বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। 

ads
ads
ads

Our Facebook Page